মামুন উজ্জ্বল, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে আবুতাহের মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার পাঁচশ’ দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তারাপাশা বয়লা এলাকায় কিশোরগঞ্জ পৌরসভার সাবেক প্রয়াত মেয়র আবুতাহের মিয়ার বাসভবন চত্বরে এ কার্যক্রম শুরু হয়।
কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে আগেই যাচাই-বাছাই করা হয়েছে অপেক্ষাকৃত দুঃস্থদের। প্রত্যেককে পূর্বেই কার্ড দিয়ে জানানো হয়েছে যে তারা ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কার্যক্রম বাস্তবায়িত হয় এবং দুঃস্থদের হাতে সরাসরি সামগ্রী তুলে দেওয়া হয়।
এ উপলক্ষ্যে আবুতাহের মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়াত মেয়রের পুত্র খাইরুল বাসার মামুন বলেন, “আমার পিতা জীবিত থাকাকালীন সময়ে প্রতিবছর তিনিই রমজান মাসে দুঃস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করতেন। আমরা তার অবদানের ধারাবাহিকতা রক্ষা করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখব।”
বিতরণ অনুষ্ঠানে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন প্রয়াত মেয়রের অপর পুত্র বায়দুল্লাহ মাহমুদ রাফাত, ভাতিজা মাহবুব হাসান, মেয়ের জামাই বাকের সরকার বাবর এবং কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক হিমেল মাহমুদ। তারা সকলে একসাথে দুঃস্থ্য মানুষের মাঝে ইফতারসামগ্রী পৌঁছে দেন এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানান, বিতরণকৃত ইফতারসামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিনি, দুধ, আটা ও অন্যান্য খাদ্য সামগ্রী। এটি ছিল বিশেষভাবে ঈদের আগে দুঃস্থদের জন্য প্রস্তুত করা একটি সহায়তা কার্যক্রম। সামাজিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের উদ্যোগ দুঃস্থ্য ও অসহায় মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারের বিতরণ কার্যক্রমও দুঃস্থ্যদের মধ্যে আনন্দ ও স্বস্তি বয়ে আনেছে। অনেক পরিবার জানিয়েছে, ফাউন্ডেশনের এ উদ্যোগ তাদের রমজান মাস উদযাপনকে সহজ ও আনন্দময় করেছে।
উল্লেখ্য, আবুতাহের মিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য সহায়তা কার্যক্রমের পাশাপাশি ঈদ ও রমজান সময়ে দুঃস্থ্য মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
আকাশজমিন / আরআর