ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম


  • আপলোড সময় : শনিবার ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক:

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চরম নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধাবস্থার কারণে ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে চলাচলকারী একাধিক গন্তব্যের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক বিভিন্ন উড়োজাহাজ সংস্থা। এমন বৈরী পরিস্থিতিতে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যান। সব আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে ০৮০৬) দিয়ে দুবাই হয়ে তার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন মুশফিক। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে আমার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।”

দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি আরও লেখেন, “আমি এখন জেদ্দা বিমানবন্দরে আছি। আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারব, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।”

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা, দুবাই, শারজাহ, আবুধাবি ও কুয়েতসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকতে পারে।

এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘাতের জেরে বাহরাইন, কুয়েত, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলগামী ও সেখান থেকে পরিচালিত বহু ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং যাত্রীদের ভ্রমণে বিড়ম্বনা তৈরি হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর