ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ইফতার ও মিলনমেলা


  • আপলোড সময় : বুধবার ০৪ মার্চ, ২০২৬ সময় : ৭:২০ পিএম

অনলাইন ডেস্ক

মিরপুর-১১ এ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং ‘ডব্লিউইউবি টিএইচএম ক্লাব’-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মিলিত হয়ে একটি স্বতঃস্ফূর্ত মিলনমেলায় অংশ নেন।

বিভাগের বর্তমান শিক্ষার্থী জাগরী সত্যজনের নেতৃত্বাধীন একটি টিমের নিরলস প্রচেষ্টা এবং সুচারু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ১৫০-এর অধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে বিভাগের ৯ম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম শোভনসহ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভাগের সমৃদ্ধি কামনায় ৩৮তম ব্যাচের শিক্ষার্থী হাফেজ মাহমুদুল হাসান নয়ন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের ডিরেক্টর ও বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ নাসিমুল আজিম। তিনি বলেন, "এ ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি করে এবং সাবেক শিক্ষার্থীদের সাথে বিভাগের বন্ধন আরও দৃঢ় করে।"

সহকারী অধ্যাপক ও একাডেমিক কো-অর্ডিনেটর মোঃ আবদুল লতিফ মাহমুদও উপস্থিত ছিলেন। তিনি সফল আয়োজনের জন্য জাগরী সত্যজন ও টিমকে ধন্যবাদ জানান এবং উপস্থিত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া প্রভাষক সারা মূর্তজা, মোঃ মোরসালিন ও দিলশাদ আরা রাকা সহ অন্যান্য শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সব মিলিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং মনোরম পরিবেশে ইফতার গ্রহণের মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।


এ সম্পর্কিত আরো খবর