ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সিলেটে শাহজালাল (রহ.)-এর দরগাহ

সারজিস আলমের স্লোগান: আবেগ নাকি আদবের লঙ্ঘন?


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ মার্চ, ২০২৬ সময় : ৩:২৯ পিএম

সিলেট প্রতিনিধি 

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন, আর তাঁর সঙ্গে হাজারো মানুষ কণ্ঠ মেলাচ্ছেন।

এ ঘটনা বুধবার রাতের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মানুষ এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু করেছেন। অনেকে মনে করছেন, এভাবে দরগাহে স্লোগান দেওয়ার মাধ্যমে স্থানটির ভাবগাম্ভীর্য ও পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে। অন্যদিকে, কেউ কেউ ঘটনার পক্ষেও অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে এনসিপি সিলেট মহানগরের সদস্যসচিব কিবরিয়া সরওয়ার বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম। এটি তারাবিহ নামাজ শেষের ঘটনা। সেখানে প্রচুরসংখ্যক জেনারেশন জেড সদস্য জড়ো হয়েছিলেন। তাঁদের উদ্দীপনায় সারজিস আলমও স্লোগান দেন। কোনো ভাবগাম্ভীর্যতা বিনষ্ট হয়নি। অথচ উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করা হচ্ছে।”

একাধিক প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, এনসিপির সিলেট জেলা ও মহানগরের আয়োজনে বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। এ মাহফিলে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। পরে তারা হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে তারাবিহ নামাজ আদায় করেন।

নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা বের হওয়ার সময় দরগাহয় উপস্থিত কয়েক হাজার মানুষ মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। সারজিস আলম একপর্যায়ে নারীদের ইবাদতখানার ছাদে দাঁড়িয়ে স্লোগান দেন। তাঁর সঙ্গে হাজারো মানুষ কণ্ঠ মেলান। তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন– ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’।

ঘটনার সমালোচনা করেছেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী (কিম)। তিনি ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “সুলতানুল বাঙাল হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় কোনো রাজনৈতিক দল এভাবে মাজার এলাকার আদব নষ্ট করেনি। নারীদের ইবাদতখানার উপরে উঠে সারজিস আলম স্লোগান দিয়েছেন। এটি সুফি দরগাহের আদবের খেলাফ।”

সিলেটবাসী মহাত্মিক স্থান রক্ষার জন্য পবিত্র স্থানের মর্যাদা রক্ষাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করছেন। মাহতাব শাহ ফকির লিখেছেন, “কোনটা দোয়ার জায়গা আর কোনটা স্লোগানের মঞ্চ, যারা পার্থক্য বুঝতে পারে না, তারা কীভাবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে? এখানে আবেগ নয়, আদবই প্রথম শর্ত।”



এ সম্পর্কিত আরো খবর