ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

টস হেরে ব্যাটিংয়ে ভারত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ মার্চ, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে ভারত। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

সুপার এইট পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। দুই নম্বর গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংলিশরা। অন্যদিকে এক নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুইটিতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র ম্যাচে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারে জায়গা করে নেয় তারা।

ভারতের একাদশে আছেন অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ। দলটি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শক্তিশালী কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছে।

ইংল্যান্ডের একাদশে রয়েছেন ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফরা আর্চার। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও অভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে ম্যাচ জয়ের লক্ষ্য ইংলিশদের। এখন দেখার বিষয়, কে ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে।


এ সম্পর্কিত আরো খবর