ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা


  • আপলোড সময় : রবিবার ০৮ মার্চ, ২০২৬ সময় : ৬:৩৮ পিএম

অনলাইন রিপোর্টার

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম মামলার আবেদন আদালতে জমা দেন। বাদীর আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে বেলা ১১টায় আবেদনটি শুনানির জন্য রাখা হয়।

বাদীর অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি কেন্দ্র থেকে মির্জা আব্বাস-এর কাছে বিপুল ভোটে হেরেছিলেন। নির্বাচনের পর থেকে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন নিউজে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ নাসীরুদ্দীন পাটওয়ারীর কিছু মানহানিকর মন্তব্য অনলাইন নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়। বাদীর অভিযোগ, “বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকয়ে নাম্বার ওয়ান গডফাদার ‘মির্জা আব্বাস’”—এই ধরনের বক্তব্য সম্পূর্ণভাবে মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউব-এ ভাইরাল হয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করছে।

অভিযোগে আরও বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রকাশ করছেন, যা মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি করছে। এই কর্মকাণ্ড সামাজিক শিষ্টাচার এবং সভ্যতার রীতিনীতির পরিপন্থী।

বাদী ও তার আইনজীবী উল্লেখ করেছেন, দেশের কোটি কোটি মানুষ এই বক্তব্য দেখেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মকাণ্ড শুধুমাত্র মানহানিকর নয়, একই সঙ্গে রাজনৈতিক প্রভাব বিস্তারেও ক্ষতিকর। আদালতের মাধ্যমে তিনি এই অভিযোগের ন্যায্য বিচার দাবি করছেন।

মির্জা আব্বাসের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বসহকারে দেখছেন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়া মানহানিকর মন্তব্য একটি রাজনৈতিক ব্যক্তিত্বের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।



এ সম্পর্কিত আরো খবর