ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

‘ফ্যামিলি কার্ডসহ সরকারী সব সুবিধা বিনামূল্যে পাবেন, টাউট-বাটপারের খপ্পরে পড়বেন না’


  • আপলোড সময় : রবিবার ০৮ মার্চ, ২০২৬ সময় : ৮:১৫ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অনুষ্ঠানে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। তিনি নারী শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সরকারী সব সুবিধা জনগণের হাতে পৌঁছাবে এবং কোনো টাউট-বাটপারের খপ্পরে পড়বে না। তিনি স্পষ্ট করে বলেন, সম্পূর্ণ বিনামূল্যে এসব সুবিধা প্রদান করা হবে, যাতে সুবিধাভোগীরা কোনো আর্থিক বঞ্চনার মুখোমুখি না হন।

এছাড়া প্রতিমন্ত্রী নারীর শিক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি জানান, স্কুল ড্রেস, বই এবং নারীদের ডিগ্রি পর্যন্ত শিক্ষাজীবন সম্পূর্ণ ফ্রিতে সরকার নিশ্চিত করবে। তিনি শিক্ষার পাশাপাশি নারীর স্বাবলম্বিতা ও সামাজিক নিরাপত্তার দিকেও গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই অগ্রগতির অংশ হিসেবে সমাজের সর্বস্তরের মানুষকে উপকৃত করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবার ভিত্তিক সরকারি সহায়তা সহজে এবং নিরাপদে পৌঁছে যাবে। তিনি জনগণকে এই কর্মসূচি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রী, শিক্ষক, ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং সুবিধাগুলো কার্যকরভাবে নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর