ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ সময় : ৫:১৮ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জিৎ বাগচি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় বিজয় (১৭) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিৎ বাগচি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিভাষ বাগচির ছেলে। আহত বিজয়ও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে জিৎ বাগচি ও তার বন্ধু বিজয় লোহাগড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারা লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর জিৎ বাগচি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে তার সঙ্গে থাকা বন্ধু বিজয় মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে আহত বিজয়ের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে এক কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর