ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বিদেশে অর্জিত অর্থ দিয়ে মাদক ব্যবসা

২ হাজার ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ সময় : ৫:৩৪ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির পৌনে ৩ লাখ টাকাসহ মো. রিকু মোল্যা (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে প্রবাস জীবন শেষে দেশে ফিরে অর্জিত অর্থ দিয়ে তিনি এই মাদক ব্যবসা শুরু করেছিলেন বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মহিষখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে কালিয়া থানায় নিয়মিত মামলার মাধ্যমে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার রিকু মোল্যা মহিষখোলা গ্রামের হাজের মোল্যার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার মহিষখোলা এলাকায় ইয়াবার একটি বড় চালান ঢুকেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপ-সহকারী পরিদর্শক আলতাফ হোসেনের নেতৃত্বে রিকু মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় স্থানীয়দের উপস্থিতিতে রিকু মোল্যার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে ২০০ পিস অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বক্স খাটের ড্রয়ারে রাখা একটি শপিং ব্যাগ থেকে আরও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে সর্বমোট ২ হাজার ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির পৌনে ৩ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিকু মোল্যা প্রায় পাঁচ বছর সৌদি আরবে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করেন। প্রায় দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন। পরে প্রবাস জীবন থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় মাদক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের অভিযানে রিকু মোল্যা নামের ওই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুল মান্নানের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন /  আরআর 


এ সম্পর্কিত আরো খবর