ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ সময় : ৬:৩৮ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের দায়ে দুলাল রবি দাস (৪৬) নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুচারভিটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দণ্ড প্রদান করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। দণ্ডপ্রাপ্ত দুলাল রবি দাস মৃত রমেশ রবিদাসের ছেলে এবং পৌর সদরের মুচারভিটা এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে দুলাল রবি দাসকে আটক করে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই দণ্ড কার্যকর করার মাধ্যমে মাদক সেবনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

ভালুকা উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে অবৈধ মাদক চক্র ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদানের ফলে মাদক সেবন ও পরিবেশনের বিষয়ে জনসাধারণের মধ্যে সতর্কতা বৃদ্ধি পাচ্ছে।

এ ধরনের পদক্ষেপ সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে ভালুকা উপজেলায় মাদক সমস্যা উল্লেখযোগ্যভাবে কমবে।

আকাশজমিন /  আরআর 


এ সম্পর্কিত আরো খবর