সিরাজগঞ্জ প্রতিনিধি / : 225
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ডানা ইলেকট্রনিক্স। ঈদ সামগ্রী হিসাবে ছিল, চাল, ডাল, তেল, খেজুর, চিনি এবং লাচ্ছা সমন্বয়ে বিশেষ প্যাকেট।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে তাড়াশ উপজেলার দিঘীসগুনা এম, এ, আর, নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে ডানা ইলেকট্রনিক্সের মালিক ও উপজেলা রিপোর্টার্স ইউনিট এর সভাপতি মির্জা ফারুক আহমেদ শতাধিক দুস্থ পরিবারের মাঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, দিঘীসদগুনা এম,এ, আর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা আব্দুর রশিদ মাহমুদ (বকুল), উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, জহুরুল ইসলাম, মির্জা রাকিবুল ইসলাম (শরিফ) ও ইউনুস আলী।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হচ্ছিল। এই সহায়তা তাদের ইদের আনন্দের স্বস্তি এনে দিবে।’
ডানা ইলেকট্রনিক্সের মালিক মির্জা ফারুক আহমেদ জানান, রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
আকাশজমিন / আরআর