ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ডেপুটি রেঞ্জার আশিকের খুঁটির জোর কোথায়


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

হবিগঞ্জের স্পেশাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আশিকের খুঁটির জোর নিয়ে সমগ্র হবিগঞ্জের চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।  দুর্নীতি ও চাঁদাবাজির বর পুত্র আশিকের খুঁটির জোড় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সমগ্র হবিগঞ্জে। বিতর্কিত ডেপুটি রেঞ্জার আশিকের শুরু টা হয়েছে  দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিয়ে। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে কর্মী হিসেবে সক্রিয় ছিলেন।

কিছুদিন আগে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজিনগর গ্রামের প্রতিবন্ধী শানুর বৈধ গাছ আটক করে ঘুষ দাবি করলে তিনি ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে বৈধ মাল জব্দ করে মামলা দায়ের করেন।পরবর্তীতে প্রতিবন্ধী শানু মিয়া তার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি সিআইডি কে তদন্তের দায়িত্ব প্রদান করেন।

এছাড়া ও মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে হুমকি-ধামকির অভিযোগে তার বিরুদ্ধে হবিগঞ্জের নির্বাহী আদালতে আরো একটি মামলা দায়ের করেন। ভাগ্যের নির্মম পরিহাস দুর্নীতি যেন ডেপুটি রেঞ্জার আশিককে রিষ্ঠে পৃষ্ঠে ঝাপটে ধরেছে। ৫ মার্চ বিকেলে আরেক প্রতিবন্ধী শফিক মিয়া বাড়ি থেকে আনা গাছ নিয়ে যাওয়ার সময় বাগিয়ারগাও নামক স্থানে ডেপুটি রেঞ্জার পুলিশ সহ, ট্রাক্টর এবং চালকে আটক করে ২৫ হাজার টাকার বিনিময়ে ট্রাক্টর এবং গাড়ির চালককে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে । এই ঘটনায় ডেপুটি রেঞ্জার আশিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বাদী প্রতিবন্ধী শানু মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন যা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

  কি করে ডেপুটি রেঞ্জার তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বাদি মামলা আসামি  করা হলো। এ নিয়ে এলাকায় খুবের সৃষ্টি হয়েছে, এছাড়াও ডেপুটি বেঞ্জার আশিক মিয়ার বিরুদ্ধে রয়েছে বন র্বিভাগের মহাপরিচালক বরাবর অভিযোগ, বন সচিব বরাবরে অভিযোগ, বিভাগীয়  ও বন কর্মকর্তা বরাবর অভিযোগ ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ এত অভিযোগ থাকার পরেও কিভাবে বহাল তবিয়তে ডেপুটি রেঞ্জার  আশিক।

ডেপুটি রেঞ্জার আশিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী প্রতিবন্ধী শানু মিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আশিক একজন বড় মাপের ঘুষখোর এবং দুর্নীতিবাজ সে বন বিভাগ কে গিলে গিলে খাচ্ছে। প্রতিবন্ধী  শানু মিয়া আরও বলেন ডেপুটি রেঞ্জার আশিক মিয়া প্রতিমাসে নদীর দেশীয় তাজা মাছ সিলেট বিভাগীয় বন কর্মকর্তার বাসায় নিয়মিত পাঠায় বলে আমরা জানতে পেরেছি। এবং লুকোমুখে আশিক বলে বেড়ায় বিভাগীয় কর্মকর্তা আমার খুব কাছের লোক আমি ওনাকে নিয়মিত হাজার হাজার টাকার দেশীয় মাছ দিয়ে থাকি। সাধারণ মানুষের দাবি প্রশাসনে যদি জবাবদিহিতা না থাকে তাহলে প্রশাসনিক  অবকাঠামো ভেঙে পড়তে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর