ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

স্টাফ রিপোর্টার:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় আকস্মিক সফর করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি তদারকি করতেই তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই এ পরিদর্শনে যান।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। আকস্মিক এ পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জসহ অন্যান্য দপ্তরের প্রায় সকল কর্মকর্তা-কর্মচারী তাদের নিজ নিজ কার্যালয়ে যথাসময়ে উপস্থিত ছিলেন এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন। এ বিষয়টি দেখে সন্তোষ প্রকাশ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

হঠাৎ প্রতিমন্ত্রীর আগমনে উপজেলা পরিষদ চত্বরে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও কর্মকর্তারা দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন বলে জানা যায়। সরকারি দপ্তরগুলোতে সময়নিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ টিম স্পিরিট নিয়ে তারা উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন।

প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারি দপ্তরে সময়নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কর্মকর্তারা জানান, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা নিয়মিত কাজ করছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় প্রশাসনের মতে, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে সরকারি সেবার মান উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর