ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

সিরাজদিখানে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার


  • আপলোড সময় : বুধবার ১১ মার্চ, ২০২৬ সময় : ৮:৪২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে আসন্ন ৫৩২তম কালী পূজাকে সামনে রেখে পূজার স্থান পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।

বুধবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় অবস্থিত মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এবং পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২৪ ও ২৫ মার্চ দুই দিনব্যাপী হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা (পাঠাবলি) অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ উৎসবে প্রতিবছর প্রায় ৩ থেকে ৪ লাখ ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “মন্দির এলাকা ও পূজায় আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী তৎপরতা জোরদার এবং সার্বিকভাবে উৎসবটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে পুলিশ প্রশাসন স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। কমিটি ও পুলিশ একত্রে নিরাপত্তা, জরুরি সেবা এবং ভক্তদের সুবিধার বিষয়গুলো সমন্বয় করে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণ, বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের পাহারা এবং রাতের দিকে পর্যাপ্ত আলো ব্যবস্থা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির সিরাজদিখানের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। প্রতি বছর কালী পূজায় হাজার হাজার ভক্ত জেলার বিভিন্ন স্থান থেকে আগমন করেন। স্থানীয় ব্যবসায়ী ও পরিবেশকরা এ উৎসবকে এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা হিসেবে গ্রহণ করেন।


এ সম্পর্কিত আরো খবর