ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রোগীদের মাঝে চরম আতঙ্ক

মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


  • আপলোড সময় : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৪৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয়। হঠাৎ হাসপাতালে আগুন লাগার খবরে ভর্তি থাকা রোগী, তাঁদের স্বজন এবং কর্তব্যরত কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চরম হুড়োহুড়ি ছড়িয়ে পড়ে।


ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মমেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে আকস্মিকভাবে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ওয়ার্ডজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়লে চিকিৎসাধীন শিশুদের নিয়ে স্বজনেরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন। এতে পুরো হাসপাতাল চত্বরে বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়।


বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই দ্রুততম সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের অভ্যন্তরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে। স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন আরও বলেন, সদর ফায়ার স্টেশন থেকেও ফায়ার সার্ভিসের দল হাসপাতালে পৌঁছাচ্ছে। ভবনের ভেতরে জমে থাকা ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ উদঘাটন করা সম্ভব হবে।


এ সম্পর্কিত আরো খবর