ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ


  • আপলোড সময় : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:২৭ এএম

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় জেলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং রাত ১২টা পর্যন্ত শহরের একাধিক স্থানে থেমে থেমে সংঘর্ষ চলে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের সমর্থকেরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের ব্যস্ততম এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে মহাসড়কে অবস্থান নেন এবং একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

 

দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী এই ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কারণে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১২টার পর দুই পক্ষের নেতাকর্মীরা স্থান ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। আহত নেতাকর্মীরা হলেন— রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)। তারা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ জানান, মোট ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আহতদের অনেকের মাথায় গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুরে রেফার করা হয়েছে।

 

স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে চরম বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল হয়। সকালে দলীয় কার্যালয়ে ঘটে যাওয়া সেই ঘটনার জের ধরেই রাতে শহরের রাজপথে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানিয়েছেন, খবর পাওয়ার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর