ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার


  • আপলোড সময় : সোমবার ১৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:২২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ গরু চোর চক্র। পৌরসভার এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে এক রাতেই ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের বাসিন্দা কৃষক হায়দার আলীর বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রবিবার রাতে গোয়ালঘরে সুনির্দিষ্টভাবে তালা ঝুলিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন কৃষক হায়দার আলী। রাতের কোনো একসময়ে, বিশেষ করে রাত ১টার পর, সংঘবদ্ধ চোর চক্রটি হায়দার আলীর গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং থাকা ৮টি গরু চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘর পুরোপুরি ফাঁকা দেখতে পেয়ে আঁতকে ওঠেন। এরপর তারা আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।

চুরির এই ঘটনায় হায়দার আলীর পরিবারে নেমে এসেছে চরম শোক ও দুশ্চিন্তা। হায়দার আলীর ছেলে জাহিদ হাসান কান্নাজড়িত কণ্ঠে জানান, এক রাতেই তাঁদের গোয়ালঘরের ৮টি গরু চুরি হয়ে যাওয়ায় পুরো পরিবার এখন নিঃস্ব হওয়ার পথে বসেছে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে স্থানীয় ডেইরি খামারি ও সাধারণ কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরির হাত থেকে গবাদিপশু রক্ষায় তারা অবিলম্বে এলাকায় নৈশপাহারা জোরদার করার পাশাপাশি নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর জানান, চুরির খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের জন্য গেছে। এই ঘটনার সাথে জড়িত চোর চক্রকে শনাক্ত করা এবং চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু করেছে।


এ সম্পর্কিত আরো খবর