ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

উল্লাপাড়ায় রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে দুই যুবক নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর উপর সেলফি তুলতে গিয়ে দুই যুবক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের ঘাটিনা রেলসেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া মডেল থানার (এসআই) মোখলেসুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) এবং ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারা বেলকুচি থেকে মোটরসাইকেলযোগে ঘাটিনা রেলসেতুর পাশে এসে সারিবদ্ধ শিমুল ফুলের দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে এবং সেলফি তুলতে চেয়েছিল।

সূত্রের বরাতে জানা যায়, তারা সেতুর পূর্বপাশে উঠে শিমুল ফুলের পটভূমিতে ছবি তুলছিল। সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই যুবক সেতুর নিচে পাথরের উপর পড়ে যান। ঘটনাস্থলেই আলফি সানি মারা যান। গুরুতর আহত ফয়সালকে উল্লাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার (এসআই) মোখলেসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আলফি সানির মরদেহের সুরত হাল সম্পন্ন করে। সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর উপর সেলফি তুলতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবার এবং স্থানীয়রা ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা আশেপাশের যুবকদের নিরাপদ থাকার জন্য সতর্ক করেছেন। পুলিশ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে এবং রেলওয়ে কর্তৃপক্ষকে নিরাপত্তা বিধি আরও কড়া করার আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনাটি আবারও রেলসেতুতে সেলফি তোলার ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিপজ্জনক প্রভাব তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, সেলফি সামাজিক মাধ্যমের জন্য ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে ছবি তোলা প্রাণঘাতী হতে পারে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা।



এ সম্পর্কিত আরো খবর