ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক কার্যক্রম


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৩৭ পিএম

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে শেরপুর পৌরসভার উদ্যোগে এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) শেরপুর পৌর শহরের রাজবল্লভপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রাশেদুল ইসলাম। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও দীর্ঘ সময় পানি জমে থাকতে না দেওয়া।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিক। তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে বিষয়ে সচেতন করতে বিভিন্ন ধরনের কার্যক্রম চালু রাখা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পানির ট্যাংক, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। বিষয়ে সচেতনতা বৃদ্ধি সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।


এ সম্পর্কিত আরো খবর