ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৩৮ পিএম

রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) জামালপুর সদর উপজেলা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। উদ্বোধনের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকারের উপপরিচালক পৌর প্রশাসক মৌসুমী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সমাজ মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এবং সাযযাদ আনসারী প্রমুখ। সময় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এদিন শরিফপুর উচ্চবিদ্যালয়, উপজেলা পরিষদ প্রাঙ্গন এবং জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহের শনিবার ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিক কর্মসূচি পালন করলেই চলবে না। প্রতিটি অফিস প্রধানকে তার নিজ নিজ দপ্তরের কক্ষ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং নিজের বাড়ি-ঘর আশপাশ পরিষ্কার রাখতে হবে। নিজেদের সুস্থ রাখতে এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।

আকাশজমিন / আরআর   


এ সম্পর্কিত আরো খবর