ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফরিদপুরে ২০ নারী-পুরুষকে বিনাশ্রম কারাদণ্ড


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৪ পিএম

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জন নারী পুরুষকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানাধীন দুই নং কুঠিবাড়ি রেলওয়ে বস্তি এবং শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মেজর রোকনুজ্জামান নেতৃত্বে যৌথ বাহিনী।

এসময় বিভিন্ন আবাসিক হোটেল থেকে শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মন্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার রত্না বেগমসহ কয়েকজন নারীকে আটক করা হয়। তাদের ফরিদপুর সার্কিট হাউসে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা। আদালত প্রত্যেককে দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে লিটন হোসেন, শাকিল আলম শরিফ আবিদ হোসেন দিনারসহ মোট ২০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। আদালত তাদেরও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অভিযানে স্থানীয়দের সহযোগিতা এবং সতর্ক নজরদারি নিশ্চিত করতে প্রশাসন এবং পুলিশ কার্যক্রম অব্যাহত রাখবে।

ফরিদপুরে এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থানীয়দের মধ্যে আইনপ্রণালী সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর