ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

নিখোঁজের তিন দিন পর খোয়াই নদীতে ভেসে উঠলো জলিল মিয়ার লাশ


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৪:৫৭ পিএম

নিখোঁজের তিন দিন পর খোয়াই নদীতে ভেসে উঠলো জলিল মিয়ার মরদেহ। নিহত জলিল মিয়া ছিলেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র।

শনিবার (১৪ মার্চ) দুপুরে খোয়াই নদীর পূর্বপাড়ে পাচঁগাঁও অংশে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে পুলিশকে অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

জানাযায়, গত বৃহস্পতিবার বিকেলে জলিল মিয়া খেতামারা গ্রামের আমুরোড গরুর বাজার থেকে গরু নিয়ে খোয়াই নদী পারাপারের সময় নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি নদীতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাননি। শনিবার দুপুরের পর তার লাশ নদীর ওপর ভেসে ওঠে।

চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং যথাযথ নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, নিহত জলিল মিয়ার কোনো ছেলে সন্তান নেই। তিনি আরও বলেন, এলাকাবাসীকে নিয়ে মিলেমিশে তার দাফন কাজ সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছেন, জলিল মিয়ার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তারা মনে করিয়ে দিয়েছেন, নদী পারাপারের সময় নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এমন দূর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় প্রশাসনকে তারা আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নিহতের লাশ উদ্ধার এবং দাফনের প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। তবে, এলাকায় এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর