ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

জামালপুরে শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৫:০০ পিএম

জামালপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিক্ষার্থীদের সামাজিক সংগঠন CareNest Foundation। শিক্ষার্থীদের ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার মাধ্যমে আয়োজিত এ উদ্যোগে হাসি ফুটেছে অনেক অসহায় পরিবারের মুখে।

শনিবার দুপুরে জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আসন্ন ঈদ উপলক্ষে আয়োজিত এই উদ্যোগে ৪৭ জনের বেশি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল রশিদুল ইসলাম খান (অব.)। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর তানজিলা রহমান, সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান আলম রোজসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। তরুণ প্রজন্ম যদি ছোট ছোট সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আফনান ইসলাম অর্পন, ইফাদ হাসান ও ফাইজা তাবাসসুম আদিবা জানান, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই CareNest Foundation সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারা আরও বলেন, প্রতি বছর রমজান মাসে সংগঠনের শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে এবং বন্ধু ও শিক্ষকদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে এই চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের এই উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সহযোগিতা করে থাকেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত তিন বছরে তারা প্রায় দুই শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।


এ সম্পর্কিত আরো খবর