ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে যানজটমুক্ত করিমগঞ্জ বাজার


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জ বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের নির্দেশনায় বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, করিমগঞ্জ বাজার বনিক সমিতির সহযোগিতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অবৈধ পার্কিং, সড়ক দখল করে রাখা দোকানপাট এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বিষয়গুলোর প্রতিও নজরদারি বাড়ানো হয়েছে।


উদ্যোগের ফলে করিমগঞ্জ বাজার এলাকায় যানজট অনেকটাই কমে এসেছে। এতে করে পথচারী, ক্রেতা যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে এবং বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, ঈদকে সামনে রেখে বাজারে ক্রেতাদের চাপ বাড়ছে। তাই জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সময় উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন কবিরসহ করিমগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মচারীবৃন্দ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর