ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নবনির্বাচিত এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৮:০৩ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-কে সংবর্ধনা দিয়েছে ভালুকা অনলাইন প্রেসক্লাব। একইসঙ্গে সংগঠনটির উদ্যোগে বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার সিটি গার্ডেন-২ মিলনায়তনে ভালুকা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভালুকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি।

ভালুকা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম খান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। এ সময় আরো  বক্তব্য দেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, উসমান গণি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, মজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুবদল নেতা মিল্টন, স্বেচ্ছাসেবক দল নেতা কাজল, আনোয়ার উদ্দিন আহমেদসহ প্রেসক্লাবের সদস্যরা।  অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর