ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ১৪ মার্চ, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

স্টাফ রিপোর্টার:

স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ শনিবার সকালে আকস্মিকভাবে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন পরিচ্ছন্নতা অভিযানঅংশগ্রহণ করেন। জাতীয়ভাবে আজ থেকে দেশব্যাপী অভিযান শুরু হয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সমস্যার কথা শুনেন। রোগীদের খাবারের মান সময়মতো সরবরাহ হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। এছাড়া চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা সময়মতো দায়িত্ব পালন করছে কিনা তাও নজরে রাখেন। উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা এবং আরও দুইজন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী আরও নির্দেশ দেন, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীদের সেবা মানসম্পন্ন রাখতে পর্যবেক্ষণ জোরদার করতে হবে। তিনি স্বাস্থ্যকর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সময় তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, জরুরি ওষুধের যথেষ্ট সরবরাহ, এবং চিকিৎসা কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এই ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিতভাবে চলমান থাকবে।

মন্ত্রী এসময় স্থানীয় প্রশাসন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে, স্থানীয় জনগণকে স্বাস্থ্য সচেতনতা রোগ প্রতিরোধে অংশগ্রহণ নিশ্চিত করতে বলেন। তিনি মনে করিয়ে দেন, ডেঙ্গু মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্ব-পরিচ্ছন্নতা, নিয়মিত মশক নিধন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব অপরিসীম। স্থানীয় কর্মকর্তারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন রোগী সেবা উন্নয়নে প্রেরণা যোগাবে।

আকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর