ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া


  • আপলোড সময় : সোমবার ১৬ মার্চ, ২০২৬ সময় : ৫:১১ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়।  রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নড়াইল সদরের তুলারামপুর এলাকায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান সাদি মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। 

দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আসাদুজ্জামান জামান, সহসভাপতি অশোক কুন্ডু, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ দলীয় নেতৃবৃন্দ। 

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর