ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে স্বস্তি, নেই যানজট


  • আপলোড সময় : শুক্রবার ২০ মার্চ, ২০২৬ সময় : ১০:৪০ এএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ কমে আসায় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বস্তি ফিরেছে। যানজটহীন অবস্থায় এখন স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। এতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। আগামীকাল শনিবার ঈদ উদযাপনকে ঘিরে শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন, তাদের জন্য মহাসড়কের এই স্বাভাবিক পরিস্থিতি স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে আদায় হয়েছে ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২০০ টাকা।

এছাড়া গত পাঁচ দিনে যমুনা সেতু দিয়ে মোট ২ লাখ ৫২ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করে। এরপর থেকে শুক্রবার সকাল পর্যন্ত সড়কজুড়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়কের সুবিধা পাওয়ায় যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে অতিরিক্ত চাপের কারণে মহাসড়কে ধীরগতির সৃষ্টি হলেও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ফলে চালক ও যাত্রীরা স্বস্তির সঙ্গে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গতকাল সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় কিছু সময়ের জন্য দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। বিকল যানবাহন দ্রুত সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে রাত সাড়ে ৮টার পর থেকে চাপ কমে যায় এবং বর্তমানে সেতু ও মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা বুথের ব্যবস্থাও রাখা হয়েছে। সার্বক্ষণিক টোল বুথ সচল রাখতে কর্তৃপক্ষ কাজ করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কমে গেছে। ফলে শুক্রবার সকাল পর্যন্ত কোনো ধরনের যানজট ছাড়াই স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও বিকল গাড়ির কারণে সাময়িক ধীরগতি তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

সব মিলিয়ে, ঈদের আগে শেষ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতি ফিরে আসায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। যা এবারের ঈদযাত্রাকে আরও আরামদায়ক করে তুলেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর