ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ২৫ মার্চ, ২০২৬ সময় : ৫:২৭ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোটাখাল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাট এলাকায় মধুমতী নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মরদেহটি অন্য কোনো এলাকা থেকে নদীর স্রোতে ভেসে এসে এখানে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নদীর ঘাট এলাকায় কিছু লোক ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরে তারা দ্রুত পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

এসআই এনায়েত আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। একই সঙ্গে মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর