ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরার সময় জেলের জালে উঠল শিশুর মরদেহ


  • আপলোড সময় : বুধবার ২৫ মার্চ, ২০২৬ সময় : ৮:০৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এল আনুমানিক ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ। চৌহালী নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়, চৌহালী উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকুশা এলাকা থেকে।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির (এসআই) প্রবীর ভট্টাচার্য জানান, তাৎক্ষণিকভাবে শিশুটির নাম-পরিচয় জানা জায়‌নি। জেলেরা নদীতে মাছ ধরার সময় শিশুটির লাশ জালে উঠে আসে। এরপর জেলেরা সেটি নদী তীরে রেখে দেন। ধারণা করা হচ্ছে উজান থেকে মরদেহটি ভেসে এসেছে। ঘটনাস্থল টাঙ্গাইল জেলার মধ্যে হওয়ায় মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর