সিরাজগঞ্জ প্রতিনিধি / : 164
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন মোঃ শুভ আহমেদ (১৬) নামে এক যুবক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে এখনো অধীর অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
জানা গেছে, গত ২০২৬ সালের ১০ জানুয়ারি সকালে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রাম থেকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শুভ আহমেদ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
নিখোঁজ শুভ আহমেদ ওই এলাকার বাসিন্দা মোঃ নুর ইসলাম ও শাহিনুর খাতুন দম্পতির সন্তান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবুও এখন পর্যন্ত কোনো অগ্রগতি না থাকায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
শুভর মা শাহিনুর খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় তিন মাস ধরে আমার ছেলেটা নিখোঁজ। সে বেঁচে আছে না মারা গেছে, কিছুই জানি না। ঈদের সময়েও আমার সন্তান কাছে নেই, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমি দ্রুত আমার সন্তানকে ফিরে পেতে চাই।
তিনি আরও বলেন, আর কতদিন অপেক্ষা করলে আমার ছেলেটা ফিরে আসবে—এটাই এখন বড় প্রশ্ন।
পরিবারের সদস্যরা জানান, কেউ যদি শুভ আহমেদের কোনো খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনেঃ 01756681860 (শুভ'র বাবা)
আকাশজমিন / আরআর