ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়, সুবিধা পাবে উত্তরাঞ্চল


  • আপলোড সময় : শনিবার ২৮ মার্চ, ২০২৬ সময় : ৬:৪৮ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি জানান, বগুড়া অঞ্চলে এই কার্যালয় স্থাপিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা সংক্রান্ত নানা সেবা সহজেই পেতে পারবেন এবং এজন্য তাদের আর ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না।

শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শীলাদেবী ঘাট ও করতোয়া নদীর পাশে আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা সেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা জটিলতার কারণে ভোগান্তিতে পড়ছিলেন, এই কার্যালয় স্থাপনের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা সম্ভাব্য স্থানটি ঘুরে দেখেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, শিক্ষা অবকাঠামো এবং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে তিনি উপজেলার আলিয়ারহাট সুইস গেট পরিদর্শন করেন এবং কিচক ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়া শিবগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন ডাক বাংলো ও অডিটরিয়াম ভবনের কাজও পরিদর্শন করেন।

বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বগুড়া জেলার বিভিন্ন এলাকার প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো এবং কাজের মান বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

একই অনুষ্ঠানে মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠের উন্নয়নকল্পে অনুদানের চেক বিতরণ করা হয়। এতে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান, প্রকৌশলী ডাক্তার ফারজানা আক্তার, উপজেলার প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আঃ হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, তাহেরুল ইসলাম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ অনেকে।

প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ দেখা যায়। স্থানীয়রা আশা করছেন, আঞ্চলিক কার্যালয়টি দ্রুত বাস্তবায়িত হলে শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আকাশজমিন / আরআর



এ সম্পর্কিত আরো খবর