ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা


  • আপলোড সময় : সোমবার ৩০ মার্চ, ২০২৬ সময় : ৮:১৩ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেবা আয়োজন করা হয়। স্থানীয় সমাজকল্যাণ সংস্থা এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হয়।

চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইডি ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া ও বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, বিএনপি নেতা একেএম ওমর ফারুক নয়ন, রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ ডা. গোলাম সারোয়ার, ডা. মাকসুদুল আলম এবং মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ চিকিৎসা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। বিশেষভাবে খেয়াল রাখা হয় শিশু ও প্রবীণদের জন্য। উপস্থিত রোগীদের মধ্যে অনেকেই চিকিৎসা সেবা পেয়ে স্বস্তি বোধ করেন।

পরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি গ্রামের বাসিন্দা ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড এবং অস্ট্রালেশিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিনের ফেলো হিসেবে অর্জন করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর এই অর্জনকে স্বীকৃতি জানিয়ে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন।

উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবার প্রশংসা করেছেন। স্থানীয় নেতারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের জন্য এই সেবা তাদের জীবনে বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।

এই আয়োজনের মাধ্যমে রূপগঞ্জে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর