রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা কেরামবোর্ড মোড় এলাকায় মনোয়ারা বেগম নামে এক বিধবার বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার (৩১) মার্চ ভোরে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মনোয়ারা বেগমের ছেলে আনোয়ার হোসেন(৩৪) দগ্ধ হয়েছেন।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে । বিধবা মনোয়ারা বেগম ওই এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী।
ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত জানা যায়নি।
আকাশজমিন / আরআর