ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নড়াইলে বেশি লাভের আশায় ডিজেল মজুত: দুই ব্যবসায়ীকে জরিমানা


  • আপলোড সময় : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের জ্বালানি তেলের সংকটের মধ্যে অতিরিক্ত মুনাফার আশায় ডিজেল মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পৃথক অভিযানে মোট ৮ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা  হয়েছে। 

সোমবার ( ৩০ মার্চ)রাতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.জিন্নতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাউলি  পিন্টু শেখ (৫৫)- এর কাছ থেকে নয়টি ব্যারেলে রাখা ১হাজাট ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।তেল মজুত রাখার দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে খায়রুল শেখ(৪৫)-এর কাছ থেকে  ২৮ ব্যারেলে রাখা ৬ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন।একই অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা প্রশাসন জানায়,জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে গোপনে এসব ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন ওই দুই ব্যবসায়ী।অভিযান শেষে জব্দ করা ডিজেল স্থানীয় ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির জন্য দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জিন্নতুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন আজ কলাবাড়ি ও বারইপাড়া পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

 ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে পিন্টু শেখকে ১০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে। একই অপরাধে আরেক ব্যবসায়ী খায়রুলকে ২৫ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে। জব্দকৃত তেল বিক্রির জন্য ফিলিং স্টেশন দেওয়া হয়েছে  বিক্রয় কৃত অর্থ রাজস্ব কোষাগারে জমা প্রদান করা হবে। 


এ সম্পর্কিত আরো খবর