ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ল্যাব অপারেটরের মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬ সময় : ৭:২৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় একটি স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর নয়ন মৃধার (৩৫) মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বাসিরামপুর গ্রামে ঘটে।

নিহত নয়ন মৃধা ছিলেন বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর এবং বাসিরামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে লাইন নিয়ে একটি মোটরের মাধ্যমে পুকুরে পানি সেচ দেওয়া হচ্ছিল। সকালবেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে তিনি মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। হঠাৎ বিদ্যুৎ ফিরে আসায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ছিটকে পড়েন।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সখিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়ন মৃধা ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গেছেন। সোমবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা গ্রামীণ এলাকায় বিদ্যুত ব্যবহার করার সময় অধিক সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।


এ সম্পর্কিত আরো খবর