ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মালিক নির্যাতনের শিকার

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি, এনটিভির সাংবাদিক জিন্নাহ পিটিয়ে আহত


  • আপলোড সময় : মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে নজিরবিহীন এক নগ্ন হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অফিসের নির্ধারিত 'সিন্ডিকেট' বা নির্দিষ্ট মহলের বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করায় এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহ ও জমির মালিকের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে, সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ খুলনা জেলার বানিয়াখামার এলাকার মোকসুদার রশিদের সম্পত্তি রেজিস্ট্রির কাজে সহায়তার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে যান। তবে অফিস সিন্ডিকেটের অঘোষিত নিয়ম ও প্রভাবের বাইরে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় প্রভাবশালী একটি চক্র।

আহত সাংবাদিক জিন্নাহ জানান, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ এবং ইত্যাদি মোটরসের মালিক সৈয়দ রেজাউল হোসেন টুটুল ওরফে গোল্ড টুটুল-এর সরাসরি নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সাংবাদিক জিন্নাহ ও জমির মালিক মোকসুদার রশিদকে 'ভারতীয় নাগরিক' বলে মিথ্যা অপবাদ দিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে দলিল লেখক আবু হাসান ও পান্না বেকারির মামুনসহ আরও অনেকে ছিলেন বলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

হামলার একপর্যায়ে সাংবাদিক জিন্নাহ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে স্থানীয় প্রভাবশালী 'গোল্ড টুটুল' ভুক্তভোগী জমির মালিককে সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে অবৈধভাবে আটকে রাখে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে তাকেও সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন সুমন জানান, অফিসের ভেতর মহিবুল্লাহ, গোল্ড টুটুল, তার ছেলে শিহাব, সাইফুল ও মামুনসহ একদল সশস্ত্র ব্যক্তি সাংবাদিক জিন্নাহকে ব্যাপক মারধর করে।

ভুক্তভোগী জমির মালিক মোকসুদার রশিদ বলেন, আমি আমার বৈধ জমি রেজিস্ট্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে এসেছিলাম। কিন্তু এখানে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে, যারা সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। তাদের নির্ধারিত লোক বা অতিরিক্ত অর্থ ছাড়া কাজ করতে গেলেই তারা বাধা দেয়। আমি সেই সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে চাওয়ায় সাংবাদিক জিন্নাহ ভাই আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন।

এতেই ক্ষিপ্ত হয়ে মহিবুল্লাহ ও গোল্ড টুটুলের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সাংবাদিক জিন্নাহ ভাইকে নির্মমভাবে পিটিয়ে অজ্ঞান করে ফেলে এবং আমাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। আমি এই  হামলার বিচার চাই এবং আমার জানমালের নিরাপত্তা চাই।

অন্যদিকে, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, জিন্নাহ একজন ভারতীয় নাগরিকের জমি রেজিষ্ট্রির চেষ্টা করছিল। এটা নিয়ে টানা হেছড়া হয়েছে। তবে সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করছে।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু জানান, জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সরকারি অফিসে এই বিশৃঙ্খলার বিষয়ে আমরা সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পাওয়ামাত্রই পুলিশ পাঠিয়ে জিন্নাহকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর