ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে মন্দিরের গাছ কর্তন করাকে কেন্দ্র করে মারপিট, আহত ৩


  • আপলোড সময় : বুধবার ০১ এপ্রিল, ২০২৬ সময় : ৯:১৭ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে মন্দিরের উন্নয়ন কল্পে গাছ কর্তন করাকে কেন্দ্র করে মারপিটে ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চান্দারপাড়া গ্রামের রাধাগোবিন্দ মন্দিরের উন্নয়ন কল্পে লাগানো গাছ কর্তন করাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন ঐ এলাকার রনজিত সরকার (৫০), নিরঞ্জন সরকার (৫৫), ছকিনা বেগম (৪৫)। এঘটনায় ঐ মন্দিরের সভাপতি রনজিত সরকার বাদী হয়ে একই এলাকার ধীরেন্দ্রনাথ খোকা (৬০),  গোপাল সরকার (৫০), অসীম কুমার সরকার (৩৫) এবং পাপ্পু কুমার (২২) এর নামে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, রাধাগোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য মন্দিরের জায়গায় থাকা গাছ সর্বসম্মতিক্রমে কর্তন করার সময় পূর্ব পরিকল্পিতভাবে ধীরেন্দ্র নাথ খোকা, তার ভাই, ছেলে দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথাড়ি ভাবে রনজিত সরকার ও নিরঞ্জন সরকারকে মারতে থাকে। তখন প্রতিবেশী মুসলীম সম্প্রদায়ের ছকিনা বেগম আগাইয়া আসিলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে।

এ ব্যাপারে অভিযুক্ত ধীরেন্দ্রনাথ খোকা সব অভিযোগ অস্বীকার করেন। ময়দানহাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল মারপিটের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ সম্পর্কিত আরো খবর