ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, গ্রেফতার ১৩


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় মাদারীপুর মডেল থানার পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং-৮৫ (৩০ মার্চ) ও এফআইআর নং-৮৬ মামলায় পেনাল কোডের বিভিন্ন ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, থানতলী এলাকার ফজল খা গ্রুপ ও পাকদী এলাকার দবির মুন্সী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৯ ও ৩০ মার্চ দুই দিনব্যাপী সংঘর্ষ ঘটে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। নতুন বাসস্ট্যান্ড এলাকায় ককটেল/হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি থানতলী, পাকদী ও গোলাবাড়ী জজকোর্ট মিল এলাকার আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সংবাদ পেয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মনসহ সদর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ঘটনায় জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মুন্না (২৫), সজল (২২), হাসান (২৫), মৃত্তুন জয় (২১), শাহাদৎ (৩৫), ফেরদৌস বেপারী (৩৬), শাকিল বেপারী (২২), মাসুদ শেখ (৩৫), জিহাদ (১৬), বেল্লাল (১৫), ইমন মোল্লা (১৫), থানভীর খান (১৫) ও সাকিল (১৫) রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের কারণে এলাকাবাসীর মধ্যে ভীতি বিরাজ করছে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ প্রশাসন জনগণকে নিরাপদ রাখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থান নিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর