ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাঁচ ফায়ার সার্ভিস কর্মী প্রত্যাহার

রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে তেল নেওয়ার চেষ্টা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৫৮ পিএম

রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে ফিলিং স্টেশন থেকে অফিসের নামে তেল নেওয়ার চেষ্টা করায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহীর নওহাটা স্টেশন থেকে তাদের প্রত্যাহার করে ঢাকার সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পাঁচজন হলেন- লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী। ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ার হাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিরঞ্জন সরকার জানান, তিনি ছুটিতে থাকার কারণে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার সকালে অফিসে এসে তিনি জানতে পারেন, পাঁচজনকে হেডকোয়ার্টারে ক্লোজড করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, “তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার বিবরণে জানা যায়, স্টেশন প্রধান ছুটিতে থাকায় লিডার রবিউল আলমকে দায়িত্ব দেওয়া হয়। বুধবার তিনি অফিসের নামে একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করেন। এরপর একটি সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল তুলে পার্শ্ববর্তী ফিলিং স্টেশনে তেল নিতে যান।

প্রাথমিকভাবে তারা ২০০ লিটার পেট্রোল নেন। পরে আরও ১০০ লিটার অকটেন নেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা সন্দেহ করেন। পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারে, ফায়ার সার্ভিসের স্টেশনে তেলের কোনো প্রয়োজন নেই। এরপর ৩০০ লিটার তেল ফেরত নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন, পাঁচজন ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে সরকারি গাড়ি দিয়ে নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়েছিলেন। এটি প্রকাশ্যে আসার পর সদর দপ্তর তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যাহার করে ঢাকায় পাঠায়।

নিরঞ্জন সরকার বলেন, “আমি রাজশাহী পৌঁছেছি, আর তারা ঢাকায়। এখন আমাদের তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন এবং কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে সরকারি সম্পদ দখল করা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর