ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইল সদর পাতালে ২ এমপির ঝটিকা পরিদর্শন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ এপ্রিল, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে  তারা হঠাৎ করে হাসপাতাল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তারা রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি তথ্য নেন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘‘হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই এমপি সমন্বিতভাবে কাজ করছি। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘কীভাবে হাসপাতালের সেবার মান আরো উন্নত করা যায়, রোগীরা যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় এবং চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি না থাকে, সেই চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে নড়াইল হাসপাতালকে আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।’’ 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ‘‘হাসপাতালে ডাক্তার ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমি এবং নড়াইল-১ আসনের এমপি বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের এই সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।’’ 

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্দ আব্দুল গাফফার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তারিকুজ্জামান লিটু প্রমুখ। 
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর