ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ এপ্রিল, ২০২৬ সময় : ৮:১৮ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিধবা নারীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন উপজেলার তারাব পৌরসভার বরপা  এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি মিতালি পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোর ৫টার দিকে বরপা এলাকায় আনোয়ারদের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বিধবা মনোয়ারা বেগমের বসতবাড়ি ও ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আনোয়ার হোসেনের শরীরের অধিকাংশ অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের লেলিহান শিখায় ঘরবাড়ির পাশাপাশি পরিবারের শেষ সম্বলটুকুও হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন বিধবা মনোয়ারা বেগম। 
এদিকে, বুধবার  বরপা কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে আনোয়ার হোসেনের মরদেহ সামাজিক কবরস্থানে  দাফন করা হয়েছে। এক মাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে। স্থানীয়রা এই অসহায় পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।"

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর