ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট শিক্ষা বোর্ডভিত্তিক এইচএসসি ফল: পাসের হারে বড় ব্যবধান হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই: রুহুল কবির রিজভী মিরপুর টেস্টে চার দিনেই বাংলাদেশের বড় হার, ওয়েস্ট ইন্ডিজের জয় ৮ উইকেটে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ৪ দিনের রিমান্ডে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, সামান্য কমলো সাফল্য ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বাউফল-চন্দ্রদ্বীপে কোনো অপরাধীর ঠাঁই হবে না: ড. শফিকুল ইসলাম মাসুদ


  • আপলোড সময় : শুক্রবার ০৩ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৪৯ পিএম

 বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল ও চন্দ্রদ্বীপের মাটিতে কোনো অপরাধীর স্থান হবে না বলে মন্তব্য করেছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। আজ শুক্রবার দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়নে আয়োজিত এক পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

পথসভায় এমপি মহোদয় স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে চন্দ্রদ্বীপ ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি আরও বলেন, চরাঞ্চলের খাস জমি নিয়ে সাধারণ মানুষের যে দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে, তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, সন্ত্রাস, ডাকাতি ও সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। “এই মাটিতে কোনো অপরাধীর ঠাঁই হবে না,” বলেন এমপি।

এছাড়া, তিনি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পথসভায় উপস্থিত স্থানীয়রা এমপি মহোদয়ের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। প্রযুক্তির মাধ্যমে সরাসরি জনপ্রতিনিধির এই সম্পৃক্ততা চরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

পথসভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, সাবেক ছাত্র নেতা আতিক নজরুল সহ অন্যান্য স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, এমপি মহোদয়ের সরাসরি অংশগ্রহণ এবং প্রতিশ্রুতিশীল বক্তব্য চরাঞ্চলের মানুষের মনোবল বাড়িয়েছে। তারা আশা প্রকাশ করেন, সরকারিভাবে নেওয়া উন্নয়নমূলক উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে। বিশেষ করে রাস্তাঘাট সংস্কার, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং খাস জমি বণ্টনের বিষয়গুলো মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন।

মন্ত্রীর বক্তৃতা শেষে স্থানীয়রা সামাজিক ন্যায়বিচার, আইনশৃঙ্খলা এবং দমননীতি সম্পর্কে আশ্বস্ত হন। তারা বলেন, চরাঞ্চলের মানুষ উন্নয়ন ও নিরাপত্তা দুটোই চায় এবং এমপি মহোদয়ের এই উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে উঠেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর