ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি

বরাদ্দের ঘোষণা

ঝুঁকিপূর্ণ বৈরাণ সেতু পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : শুক্রবার ০৩ এপ্রিল, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ঝুঁকিপূর্ণ বৈরাণ সেতু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (৩ এপ্রিল) প্রতিমন্ত্রী সরেজমিনে হাট বৈরাণ মহল্লার বৈরাণ নদের উভয় তীর ঘুরে সেতুর বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থা প্রত্যক্ষ করেন।

দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই সেতুটি স্থানীয়দের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। পরিদর্শনে দেখা যায়, সেতুর পাটাতনে বড় বড় গর্ত, বিম ও উইংওয়ালসহ অ্যাবাটমেন্টে মারাত্মক ফাটল সৃষ্টি হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করছে স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে সেতুর করুণ অবস্থা সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, খুব শিগগিরই ৫০ মিটার দৈর্ঘ্যের আধুনিক আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া প্রায় আধা কিলোমিটার সংযোগ সড়ক পাকা করা হবে, যাতে স্থানীয়দের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হয়।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, অল্প সময়ের মধ্যেই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।

স্থানীয়রা প্রতিমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, বৈরাণ সেতুর দুরাবস্থার কারণে গত কয়েক বছর ধরে তারা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। নতুন সেতু নির্মাণের মাধ্যমে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, “প্রতিটি সেতু ও সড়কের নিরাপত্তা জনগণের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য, মানুষের জীবনের ঝুঁকি কমিয়ে আনা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।”

স্থানীয় প্রশাসনও জানিয়েছে, নতুন সেতু ও সংযোগ সড়ক নির্মাণ কাজের জন্য দ্রুত প্রকৌশল ও সামগ্রিক পরিকল্পনা সম্পন্ন করা হচ্ছে। এর ফলে এলাকায় যানবাহনের চলাচল ও জরুরি সেবা দ্রুত ও নিরাপদভাবে পৌঁছাবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর