ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : শুক্রবার ০৩ এপ্রিল, ২০২৬ সময় : ৭:২৯ পিএম

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে স্টেশন প্রাঙ্গণে “সচেতন শায়েস্তাগঞ্জবাসী”-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ছিনতাই, চুরি ও মাদকসেবীদের উৎপাত বেড়ে গেছে। ফলে সাধারণ যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা দ্রুত এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইয়াসির খান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুর হাসান রতন ও সাংবাদিক আল আমিন সাঈফী। এছাড়া উপস্থিত ছিলেন তুফায়েল আহমেদ, ইমরান তালুকদার, সাংবাদিক মুজিবুর রহমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা।

বক্তারা আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রেলওয়ে পুলিশ ও প্রশাসনের নিয়মিত টহল জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা জরুরি। তারা আশা প্রকাশ করেন, এই মানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য জোর দাবি জানান। তারা আরও বলেন, রেলওয়ে জংশনের নিরাপত্তা নিশ্চিত করা হলে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন এবং অপরাধমূলক কার্যক্রমে নিয়ন্ত্রণ সহজ হবে।

স্থানীয়রা প্রতিশ্রুতি চান, যাতে যাত্রী ও জনসাধারণ নিরাপদে ট্রেনে যাতায়াত করতে পারেন। মানববন্ধনের মাধ্যমে প্রকাশিত চাহিদা ও দাবিগুলো সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে স্থানীয়রা আশাবাদী।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর