ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ঝালকাঠিতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা


ঝালকাঠিতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : শনিবার ০৪ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৩১ পিএম

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) দিনদুপুরে মোঃ মিলন হাওলাদার (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল ছিল উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকায় একটি মসজিদের সামনে। নিহত মিলন ওই এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের মেঝো ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মিলন বাড়ি থেকে একটি দোয়া অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। আনুমানিক দুপুর ২টার দিকে স্বজনরা খবর পান, মিলনকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় আলহাজ্ব হাবিবুর রহমান হিযবুল্লাহ জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ মাঠের সামনে ফেলে রাখা হয়েছে। তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জাকির অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে মিলনের বিয়ে পাশের বাড়ির আউয়াল হাওলাদারের মেয়ে রজিনার সঙ্গে হয়েছে। তাদের একটি ১০ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মিলনের বিরোধ চলছিল। জাকিরের দাবি, শ্বশুরবাড়ির লোকজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

নিহতের শাশুড়ী বলেন, “আমরা শুনেছি মিলনকে কেউ কুপিয়েছে, তবে আমরা এতে জড়িত নই।”

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সুরতহালে মিলনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এমন ঘটনায় এলাকার জনজীবন আতঙ্কিত ও উদ্বিগ্ন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর