ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

টাকা ধার না দেওয়ায় খুন হন অবসর প্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তা, আটক ১


  • আপলোড সময় : সোমবার ০৬ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে অবসর প্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগম (৭১) কে ছুরিকাঘাতে খুনের রহস্য উদঘাটন ও জড়িত থাকায় সুলতানা বেগম (৪৭) নামের এক নারীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত সুলতানা বেগম ময়দানহাট্টা ইউনিয়নের কূপা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। রবিবার দিবাগত রাত ২ টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী কূপা গ্রামের সুলতানা বেগমের বিদেশ ফেরত ছেলে রোহান রহমান সিয়াম (৩০) বর্তমানে বেকার হওয়ায় চরমভাবে আর্থিক সংকটাপন্ন হয়ে ঋণগ্রস্থ হয়ে পড়ে। এতে সে দিন দিন হতাশাগ্রস্থ হয়ে পড়ে। পাওনা টাকা পরিশোধের জন্য সুলতানা বেগম ও তার ছেলে রোহান রহমান সিয়াম প্রতারণার পথ বেছে নেয়। তারা মা ছেলে মিলে যে সব বাড়িতে সাধারণত পুরুষ মানুষ থাকে না সে সব বাড়ি মা ও ছেলে মিলে চিহ্নিত করে বাড়ির মহিলাদের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক গড়ে তোলে এবং সুযোগ বুঝে টাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় তাদের এই পরিকল্পনা সফল হয় না।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে সুলতানা ও তার ছেলে রোহান রহমান সিয়াম অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তা শাহানাজ বেগম এর বাড়িতে আত্বীয়ের পরিচয়ে প্রবেশ করে খোশ গল্প এবং নাস্তা করে। নাস্তা করার সময় শাহানাজ বেগমের ছেলের বৌ সৈয়দা জিন্নাত আক্তার রিয়া তার ছোট সন্তান কে নিয়ে নিজ ঘরে যায় এবং শাহানাজ বেগম সুলতানা বেগম তার ছেলে রোহান রহমান সিয়াম কে নিয়ে নিজ ঘরে গল্প করতে থাকে।

গল্পের এক পর্যায়ে সুলতানা বেগম ও তার ছেলে রোহান রহমান সিয়াম শাহানাজ বেগম এর নিকট টাকা ধার চাইলে টাকা ধার দিতে অপারগতা প্রকাশ করায় মা ছেলে ক্ষিপ্ত হয়ে পরস্পররের সহযোগীতায় শাহানাজ বেগম কে জিম্মি করে জোর পূর্বক টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করে। এতে শাহানাজ বেগম বাঁধা দেওয়ার চেষ্টা করলে তার মুখ বেঁধে চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে মা সুলতানার সহযোগীতায় ছেলে রোহান রহমান সিয়াম শাহানাজ বেগমের গলায় গভীর রক্তাক্ত ক্ষত জখম করে।

পাশের ঘরে থাকা ছেলের বৌ রিয়া শাশুড়ির ঘর হতে গলার অস্বাভাবিক কণ্ঠস্বর শুনে শাশুড়ির ঘরে যেতে চাইলে দেখেন যে, তার নিজ ঘরের দরজা বাহির থেকে আটকানো। তখন সে জানালা দিয়ে পাশের বাড়ির ভাবি সহ অন্যান্য লোকজন দের ডাকাডাকি করিলে সুলতানা ও রোহান রহমান সিয়াম পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শাহানাজ বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারপূর্বক বগুড়া শজিমেক, হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর