ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানের ডিএমডি হিসেবে যোগ দিলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬ সময় : ৫:১০ পিএম

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এভিয়েশন শিল্পের অভিজ্ঞ ব্যক্তিত্ব সৈয়দ মইন উদ্দিন আহমেদ। ৯ এপ্রিল ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।

সৈয়দ মইন উদ্দিন আহমেদের এভিয়েশন খাতে দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট ও কাস্টমার সাপোর্ট খাতে প্রায় ১৫ বছরের সমৃদ্ধ কর্মজীবন রয়েছে তাঁর। কর্মজীবনে তিনি দক্ষতা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সফলতার সঙ্গে কাজ করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত তিনি বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এছাড়া তিনি ম্যানেজার (কার্গো সেলস) এবং অর্গানাইজেশন অ্যান্ড মেথড (O&M) অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এসব পদে দায়িত্ব পালনকালে তিনি বাণিজ্যিক পরিকল্পনা, বিক্রয় বৃদ্ধি এবং বিভিন্ন স্টেশনের মধ্যে সমন্বয় সাধনে বিশেষ দক্ষতার পরিচয় দেন।

পেশাগত জীবনের ধারাবাহিকতায় তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি ট্রাভেল ও এভিয়েশন খাতেও কাজ করেছেন। সেখানে কাজের অভিজ্ঞতা তাঁর পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

শিক্ষাজীবনে সৈয়দ মইন উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ও অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমাসহ দেশি-বিদেশি বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে নতুন ডিএমডিকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আশা প্রকাশ করা হয়েছে, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে জাতীয় পতাকাবাহী এই সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ডিএমডি হিসেবে সৈয়দ মইন উদ্দিন আহমেদের যোগদান প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর