ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

উলিপুরে ইটভাটার ধোঁয়ায় কৃষকের ফসল নষ্ট


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬ সময় : ৫:১৯ পিএম

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে স্থানীয় কৃষকদের ফসল নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার গূনাই গাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কালু ডাঙ্গা নেফরা গ্রামে এ ইটভাটার নাম কেএম মেসার্স এন্টারপ্রাইজ, যা আবুল কালাম মন্ডল নামে একজন ভাড়াটিয়া পরিচালনা করছেন। প্রকৃত মালিক দ্বীন ইসলাম রুবেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, দুই সপ্তাহ আগে ইটভাটার আগুন নেভানোর সময় প্রচুর বিষাক্ত ধোঁয়া নির্গত হয়। এতে ভাটাসংলগ্ন তিন ফসলি জমির ধান, সবজি, আমসহ বিভিন্ন ফল নষ্ট হয়েছে। কৃষকদের হিসাব মতে, অন্তত ২০ একর জমির ফসল ধ্বংস হয়েছে, যা ৩০–৩৫ জন কৃষকের ক্ষতির কারণ হয়েছে। এ ছাড়া গত বছরও এই ইটভাটার ধোঁয়ার কারণে কৃষকেরা ফসল নষ্ট হওয়ার সমস্যায় পড়েছিলেন।

কৃষক দেনোনা বর্মণ ও আব্দুর রহিম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে ৫ এপ্রিল ভাটার মালিকের সঙ্গে বসার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে বারবার যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু ভাটার মালিক ধরাছোঁয়ার বাইরে থাকায় এখনও কোনও সমাধান হয়নি।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, উক্ত ইটভাটাটি অবৈধ এবং কোন সরকারি ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে।

উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত আছেন। ইটভাটার মালিককে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হয়েছে। যদি না দেন, তবে ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ করতে পারেন।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, নিয়মিত এ ধরনের অবৈধ ইটভাটার কারণে শুধু ফসলই নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। কৃষকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি করছেন, দ্রুত বৈধ ও আইনসঙ্গত পদক্ষেপ নেওয়া হোক।


এ সম্পর্কিত আরো খবর