ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস হলেন ডাঃ মোঃ জাভেদ হোসেন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬ সময় : ৫:৪৯ পিএম

স্টাফ রিপোর্টার:

সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন এর এপিএস (সহকারী একান্ত সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাঃ মোঃ জাভেদ হোসেনকে । বুধবার (০৮ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন যতদিন এ পদে অলংকৃত করবেন অথবা ডাঃ জাভেদ হোসেনকে তার সহকারী একান্ত সচিব পদে 

যতদিন এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। এর আগে ডাঃ মোঃ জাভেদ হোসেন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনসিটু ১০০ শয্যা বার্ন ইউনিটে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর